সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাঁপাইনবাবগঞ্জ

গোদাগাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক২৩ মে ২০২২১ মিনিট পড়া
গোদাগাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলী আহসান (১৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী-চাঁপাইনবগঞ্জ মহাসড়কের অভায়া কামারপাড়াতে এই দূর্ঘটনা ঘটে। নিহত আলী আহসান চাঁপাইনবাবগঞ্জ জেলার অনুপনগর এলাকার মজিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে আলী আহসান গোদাগাড়ীর দিকে যাচ্ছিল এ সময় পিছন থেকে একটি পাথরবোঝাই ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকের নাম্বার ঢাকা মেট্রো ট ১৩-৪৪৮২।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ মনিরুল ইসলাম বলেন, একটি ছেলে মোটরসাইকেলযোগে গোদাগাড়ীর দিকে যাচ্ছিল এ সময় পিছন থেকে পাথর বোঝাই ট্রাক তাকে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। লাশটি উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। ঘটনা স্থল থেকে চাঁপাইনবাবগঞ্জ হ-১৪-৯৫৪৫ নাম্বারের হিরো হোন্ডা গ্লামার লাল মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এস/আই