সদ্য প্রকাশিত
রাজশাহী

গোদাগাড়ীতে ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিউজ ডেস্ক১ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
গোদাগাড়ীতে ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার বিকেল ৪ টায় গোদাগাড়ী উপজেলা কেন্দ্রী দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্র দল সভাপতি কামাল উদ্দীনের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক।

 

বিশেষ অতিথি ছিলেন, গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বেবী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সাওয়াল, উপজেলা যুব দলের সভাপতি মাহাবুব রহমান, সাধারণ সম্পাদক নাসিরুদ্দীন বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ তোফায়েল সরকার, পৌর যুব দলের সভাপতি মাহাবুবুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক সেলিম, উপজেলা ছাত্র দল সাধারণ সম্পাদক হাসানুজ্জামান পাইলট, পৌর সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

স/শ