সদ্য প্রকাশিত
রাজশাহী

গোদাগাড়িতে দেড় কোটি টাকার হেরোইনসহ নারী আটক

নিউজ ডেস্ক১৪ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
গোদাগাড়িতে দেড় কোটি টাকার হেরোইনসহ নারী আটক

গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়িতে দেড় কেজি হেরোইনসহ এক নারীকে আটক করেছে গোদাগাড়ি থানা পুলিশ। আটককৃত হোরোইনের মূল্য প্রায় দেড় কোটি টাকা।

 

আটককৃত নারী হলো, গোদাগাড়ির রামনগর পৌর এলাকার সাইফুল ইসলামের স্ত্রী রোকসানা খাতুন(২৬)।

 

বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিপজুর আলম মুন্সি সিল্কসিটি নিউজকে জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে রামনগর এলাকায় অভিযান চালায় গোদাগাড়ি থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে হেরোইন নিয়ে পালানোর সময় পুলিশ তাকে আটক করে।

 

তিনি জানান, হেরোইনগুলোর আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। এ বিষয়ে গোদাগাড়ি থানায় একটি মাদক মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

স/শ