নিজস্ব প্রতিবেদক :
২৬ মার্চ, ২০২৬ রোজ বৃহস্পতিবার সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে রক্ষাগোলা সমন্বয় কমিটির উদ্যোগে ও রক্ষাগোলা সংগঠনসমূহের নেতৃবৃন্দ ও সদস্যগণের অংশগ্রহণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়। দিবসটি উপলক্ষ্যে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের জনগণসহ রাজাবাড়ীহাট এলাকার সাধারণ জনগণসহ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ র্যালিতে অংশগ্রহণ, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, বীর শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ এর আলোচনা সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, উরাও বিডি কালচারের সভাপতি রনি কান্ত তির্কী, রক্ষাগোলা সংগঠনের নেত্রী এলিজাবেথ টুডু, এ্যাড. মো: ইসমাইল হোসেন বিপ্লব, কৃষ্ণকুমার সরকার। উপস্থিত ছিলেন সিসিবিভিওর সহসমন্বয়কারী মো: শাহাবুদ্দিন, উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী, রাজাবাড়ী শহীদ মিনার নির্মাণ কমিটির সদস্য মেহেদী হাসান রানা, সাজেদুল ইসলাম রনি, স¤্রাট, সিসিবিভিওর সকল কর্মসূচি কর্মকর্তা ও সমাজ সংগঠকগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিসিবিভিওর উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম।
গোদাগাড়ীতে সিসিবিভিওর আয়োজনে মহান স্বাধীনতা দিবস-২০২৬ উদযাপিত









