রাজশাহী

গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইন উদ্ধার

নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে এসআরবি-৫ এর সদস্যরা। যার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুুপুরে এসআরবি-৫ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ীর কবুতরপাড়া গ্রামে অভিযান পরিচালন করে একটি শপিং ব্যাগে সাদা-ধূসর রঙের হেরোইনসদৃশ পাউডার পাওয়া যায়। যার মধ্যে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।