সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাঁপাইনবাবগঞ্জ

গাজীপুরে অপহৃত ব্যাক্তি শিবগঞ্জ থেকে উদ্ধার

নিউজ ডেস্ক২২ আগস্ট ২০১৬২ মিনিট পড়া
গাজীপুরে অপহৃত ব্যাক্তি শিবগঞ্জ থেকে উদ্ধার
আটক অপহরণকারী চক্রের সদস্য রবিউল

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার গাজীপুরে অপহৃত এক ব্যাক্তিকে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব। আজ সোমবার বিকেল দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ডুবলীভান্ডার এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। গত ১৯ আগষ্ট গাজীপুর থেকে তিনি অপহৃত হন।

এ সময় আবুবকর সিদ্দিক ওরফে রবিউল (৩৫) নামে এক অপহরনকারী চক্রের সদস্যকে আটক করা হয়। সে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ডুবলীভান্ডার এলাকার হেরাস উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায় অপহৃত মেহেরপুর জেলার নিশ্চিন্তপুর এলাকার মৃত নায়েব উদ্দিনের ছেলে নাসির উদ্দীন (৫০) কে গত ১৯ আগষ্ট সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর জেলার চন্দ্রা এলাকা থেকে অজ্ঞাতনামা ০৩ জন অপহরণকারী জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত একটি বাড়িতে আটকিয়ে রাখে।

অপহৃত নাসির উদ্দিন
অপহৃত নাসির উদ্দিন

পরে অপহৃত নাসির উদ্দিনের পরিবারের কাছে ফোন করে ৯ লাখ টাকা মুক্তিপন দাবী করে। মুক্তিপণের টাকা না দিলে কিংবা বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে ভিকটিমকে হত্যা করা হবে বলেও অপহরনকারীরা হুমকি দেয়।
এর পরপরই নাসির উদ্দিনের স্ত্রী কালিয়াকৈর থানায় একটি অপহরণ মামলা দায়ের করে এবং র‌্যাব-১, উত্তরাতে লিখিত অভিযোগ করে। লিখিত অভিযোগের ভিত্তিতে র‌্যাব ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালাতে থাকে।  গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, অপহরণকারী দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ডুবলী ভান্ডার এলাকায় একটি বাড়িতে নাসিম উদ্দিনকে বন্দি রেখে তার পরিবারের কাছে মুক্তিপন দাবী করছে।
পরবর্তীতে তাদের অবস্থান সুনিশ্চিত হয়ে আজ সোমবার রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি নূরে আলম এর নেতৃত্বে ঘটনাস্থলে পৌছে সুকৌশলে অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের সদস্য আবুবকর সিদ্দিক ওরফে রবিউল কে আটক করে।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যাব।

স/শ