সদ্য প্রকাশিত
৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড দেশে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ বেড়ে প্রায় ১২ শতাংশ
আন্তর্জাতিক

গাজাযুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিল মিশর

Silk City১২ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
গাজাযুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিল মিশর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সম্প্রতি গাজা উপত্যকার যুদ্ধবিরতি নিয়ে কাতারের রাজধানী দোহায় একটি আলোচনা শেষ হয়েছে। এ আলোচনাকে ‘গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছে মিশর। যা ১১ মাস ধরে চলা এ সংঘাত শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেয়।

আলোচনায় অংশ নেওয়া একটি উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার কায়রো নিউজ চ্যানেল জানিয়েছে, আলোচনাটি মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেল, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি এবং হামাসের প্রতিনিধি দলের নেতা খলিল আল-হাইয়ার অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

সূত্রটি জানায়, এ আলোচনাকে অত্যন্ত ‘গুরুত্বপূর্ণ এবং সংকট সমাধানের সম্ভাব্য লক্ষণ’ হিসেবে দেখা হয়েছে।

যদিও আলোচনার বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর মিলে ইসরাইল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির চুক্তি করতে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নিশ্চিত করার চেষ্টা করে আসছে।

তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের দাবি মানতে অস্বীকৃতি জানানোয় মধ্যস্থতার সব প্রচেষ্টাই ব্যাহত হয়েছে।

ইসরাইল গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা অব্যাহত রেখেছে। যদিও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনীর হামলায় এ পর্যন্ত প্রায় ৪১ হাজার ১১৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৯৫ হাজার ১২৫ জনের আহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু।

ইসরাইলি বাহিনীর হামলায় গাজায় প্রায় পুরো জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে এবং উপত্যকাজুড়ে অবরোধের ফলে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।

ইসরাইলের বিরুদ্ধে গাজায় সংঘটিত গণহত্যার অভিযোগে ইতোমধ্যে আন্তর্জাতিক আদালতে মামলাও দায়ের করা হয়েছে।

 

সূত্র: যুগান্তর