সিল্কসিটিনিউজ ডেস্ক :
পেশাজীবীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সহস্রাধিক নেতারা গণঅধিকার পরিষদে যোগদান করেছেন।
শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা গণঅধিকার পরিষদে যোগদান করেন।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান ফুল দিয়ে নতুন নেতাদের বরণ করে নেন।
এ সময় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ৩টি দাবি জানানো হয়।সেগুলো হলো- ১. গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। ২. ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও জাতীয় সনদ তৈরি করা (সব দলের স্বাক্ষরসহ)। ৩. দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা।
এ ছাড়া মানবিক করিডরের সিদ্ধান্ত ও নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি করা হয়। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি ও ধর্মের সঙ্গে সাংঘর্ষিক সব সিদ্ধান্ত বাতিল করতে হবে। গণঅধিকার পরিষদ কোনো দেশের দালালি মানবে না। দেশের জনগণের বিরুদ্ধের সব সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করবে গণঅধিকার পরিষদ।
সূত্র: যুগান্তর










