শাহিনুল ইসলাম আশিক:
সিন্দুক মানে বিষয়টা অন্য কিছু। সেখানে ধন-রত্ন থাকাটাই স্বাভাবিক। তার উপরে সেটা প্রাচীন আমলের। সব মিলে একটা কৌতুহলীর বিয়ষ হয়ে দাঁড়িয়েছে। পুরো রাস্তা জুড়ে উৎসুক জনতার বিচরণ। সব মিলে যেন অজানাকে দেখোর অপেক্ষায় জনতার ভিড়। শুধু রাস্তাই নয় আশে পাশের ভবনগুলো থেকেও মানুষ দেখার চেষ্টা করছে কি আছে সেই সিন্দুকটিতে। অবশেষে মিললো কয়েকটি ২০ টাকার নোট ২-১ টাকা ছাড়াও কিছু পুরানো পয়সাসহ কাগজপত্র।
বলছিলাম রাজশাহী মহানগরীর সাহেব বাজার মনিচত্বর এলাকার একটি তিন তলা বাড়ির কথা। যেই বাড়িতে বেলা একটার দিকে পাওয়া গেছে সেই সিন্দুকটি। যদিও সিন্দুকটি পাওয়া যায়নি মাটির নিচে বা কোন গোপন স্থান থেকে। তার পরেও যেনো মানুষের জানা ও দেখার কমতি ছিল না।


বাড়িটিতে মুক্তিযোদ্ধা দুলাল বসবাস করতেন। এক সময় সেই বাড়ির নিচ তলায় সিটি কালার ল্যাবকে ভাড়া দেয়া হয়। বেশ কিছু দিন সেখানে ভাড়া থাকার পরে কালার ল্যাব ছেড়ে দিলে সেই দোকান ভাড়া নিয়ে জুয়েলার্স এর দোকান করা হয়। তাদের কাছে বেশ কয়েক বছর থাকে। কিছু দিন আগে সেই বাড়ি ভাঙ্গার সিদ্ধান্ত নেয় মুক্তিযোদ্ধার স্ত্রী শাহানারা রজি।

শাহানারা রজি বাড়িটি ভেঙ্গে সেখানে একটি বহুতল ভবন তৈরি করবেন। সেই জন্যই কয়েক মাস আগে থেকে বাড়িটি ভাঙ্গার কাজ শুরু করা হয়। তিন তলা বাড়িটি প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ ভেঙ্গে সরিয়ে নেয়া হয়েছে। বাড়িটি বাকি ছিলো কিছু মেঝে আর নিচের কিছু ইট। সঙ্গে ছিলো সেই সিন্দুক। সিন্দুকটি অনেক ভারী বলেই নিয়ে যাওয়া হয়নি। বাড়ি ঠিকঠাক হলেই নিয়ে যাওয়া হতো সিন্দুকটি।

বাড়ির মালিক শাহানারা রজি সিল্কসিটি নিউজকে বলেন, আমার ছেলের বিয়ে চলছে। আমরা সেখানেই ব্যস্ত। আমার কয়েকজন পরিচিত লোক এসে বলে আপনার বাড়িতে পুলিশ এসে ভর্তি হয়ে গেছে, আপনি দ্রুত যান। তাড়াহুরো করে বাড়ি চলে আসি এখানে।
তিনি বলেন, সিন্দুকটি ব্রিটিশ আমলের। আমাদের বাড়ির সিড়ি ঘরে ছিলো অনেক দিন থেকে। বাড়ি ভাঙ্গার পের নিয়ে যাওয়া হবে বলে। কিন্তু অনেক ভারী হাওয়ায় আমরা সেটা নিয়ে যেতে পারি নি। ভাবছিলাম বাড়ি ভাঙ্গা হলে নিয়ে যাবো।

তিনি আরো বলেন, আমার জানা মতে এই বাড়িতে তেমন কিছুই নেই। কিছু কাগজপত্র থাকতে পাবে। তার কাছে কয়েটি চাবি ছিলো। চাবিগুলো দিয়ে খোলার চেষ্টা করা হয়। এক পর্যায়ে না হলে সিন্দুকটির তালা ভাঙ্গার লোক ডেকে নিয়ে এসে তালা ভাঙ্গা হয়।
রাজশাহী জাদুঘরের সাবেক কর্মকর্তা আবদুর সামাদ সিল্কসিটি নিউজকে বলেন, এটা একটি ইস্টইন্ডিয়ান সিন্দুক। অনেক পুরোনো।

তালা মিস্ত্রি শাহজাহান বলেন, সিন্দুকটি তিন থেকে চারটি তালা লাগানো ছিলো। সেই তালাগুলোর মধ্যে দুই-একটি ভেঙ্গে আর চাবি দিয়ে খোলা হয়। ভেতরে কিছু কাগজপত্র ও ২০ টাকার কয়েকটি নোট ও কিছু আগের পয়সা ছিলো।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান সিল্কসিটি নিউজকে বলেন, সকলের উপস্থিতিতে ভাঙ্গা হয় সিন্দুক। এতে কিছু কাগজপত্র ও ২০ টাকার কয়েকটি নোট ও কিছু আগের পয়সা পাওয়া যায়। বাড়ির মালিকের স্ত্রীর উপস্থিতিতে ভাঙ্গা হয়। এটি পরিবারের লোকজন নিয়ে যায়।
স/শ










