সদ্য প্রকাশিত
নওগাঁ

কৃষিখাত উন্নয়নে সাপাহারে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

নিউজ ডেস্ক১১ এপ্রিল ২০২৩১ মিনিট পড়া
কৃষিখাত উন্নয়নে সাপাহারে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 
সাপাহার  প্রতিনিধি :
নওগাঁর সাপাহা‌রে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে কৃ‌ষি সম্প্রসারন অ‌ধিদপ্ত‌রের বস্তবায়নে ২০২২ -২০২৩ অর্থ বছ‌রে উচ্চ ফলনশীল (উফ‌শী) আউশ ধা‌ন উৎপাদন বৃদ্ধির ল‌ক্ষ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, ৬নং শিরন্টি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা কৃষি অফিসার শাপলা খাতুন,কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি,শামসুন্নাহার সুমি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী সহ সুবিধাভোগী কৃষকগণ। কৃ‌ষি প্র‌ণোদনা কর্মসূ‌চির আওতায় ১ হাজার ৯শ’ ৩৫ জন কৃষ‌কের মা‌ঝে ৫ কেজি ধানের বীজ,১০ কেজি ডিএ‌পি, ১০ কেজি এমও‌পি রাসায়‌নিক সার বিতর‌ণ করা হ‌য়।