নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের কানসাটে আম বাগান মালিক ও আম চাষীদের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আড়তে ৪৬ কেজিতে মন, কমিশন ছাড়াই বেশি আম নেওয়া বন্ধে ও ডিজিটাল মিটারে আম বিক্রয়সহ বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের দাবীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আম চাষী উন্নয়ন সমন্বয় সমিতি আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টার সময় কানসাট শাপলা সিনেমা হলের পাশে আম বাগানে কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউলের ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, পুলিশ সুপার (সার্কেল) ওয়ারেছ আলী মিঞা, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম, জেলা আম সমিতির সহ-সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম চৌধুরী (ডিউক), শিবগঞ্জ আম সমিতির সভাপতি অধ্যক্ষ আতাউর রহমান, ম্যাংগো ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কুদ্দুস সহ শত শত আম ব্যবসায়ী ও চাষীরা উপস্থিত ছিলেন। সমাবেশে চাঁদাবাজ, প্রতারক, জুলুমবাজ আড়তদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার প্রত্যয় জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বক্তারা বক্তব্য রাখেন।
স/অ









