সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
বগুড়া

কাউন্সিলরকে প্রাণনাশের হুমকি, যুবলীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক২২ জুলাই ২০২২২ মিনিট পড়া
কাউন্সিলরকে প্রাণনাশের হুমকি, যুবলীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

আদমদীঘি প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘির সান্তাহারে চাঁদা না দেওয়ায় মো. কামরুল নামের এক পৌর কাউন্সিলরকে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবলীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তিনি মামলাটি করেন।

মামলার আসামি হলেন, উপজেলার সান্তাহার পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহরিয়ার সাজু (৩৫), একই গ্রামের মশিউর রহমান প্রবল (২৮), সোহেল (৩৫), বিজয় (২২), সুজিত কুমার (২০), রানা (৩৬)।

মামলা সূত্রে জানা গেছে, রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে আসামীদের সাথে কাউন্সিলর কামরুলের বিরোধ চলছিল। শুধু তাই নয়, আসামিরা দলবদ্ধভাবে মাঝে মধ্যে তার কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের দাবী করা চাঁদা দিতে অস্বীকার করলে তাকে (কাউন্সিলর) প্রাণে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে গত সোমবার (১৮ জুলাই) রাত ১০ টায় তারাপুর গ্রামের দক্ষিণপাড়া জনৈক শীবুর বাড়ির সামনে কাউন্সিলর কামরুল পৌঁছলে আসামীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জীত হয়ে ফের চাঁদা দাবি করেন। তার ডাক চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসতে শুরু করলে আসামিরা দৌঁড়ে পালিয়ে যান।

জানতে চাইলে অভিযুক্ত ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহরিয়ার সাজু জানান, মামলাটি মিথ্যা। অন্য একটি ঘটনা ধামাচাপা দিতে আমাদের বিরুদ্ধে তিনি মামলা করেছেন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, মামলার বিষয়টি জানা নেই। মামলাটি আমাদের তদন্ত করার নির্দেশ দিলে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।

জি/আর