সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
কৃষি

কলম ছাড়াই লিচু গাছে আম!

নিউজ ডেস্ক১৯ এপ্রিল ২০২১১ মিনিট পড়া
কলম ছাড়াই লিচু গাছে আম!

ঠাকুরগাঁও জেলা সদরের বালিয়া ইউনিয়নের কলোনীপাড়ায় আব্দুর রহমানের বসতভিটায় ৫ বছর আগে রোপনকৃত লিচু গাছে এমন বিরল দৃশ্য দেখা গেছে। লিচু গাছে আম ধরেছে, এমন খবর ছড়িয়ে পড়ার পরপরই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। অবাক করা কান্ড দেখতে ভিড়ও জমাচ্ছেন মানুষ।



এক স্থানীয় বাসিন্দা জানান, লিচুর গাছে আমের ফল বিষয়টি অবাক করার মতো। আব্দুর রহমান লিচুর গাছে আম ধরেছে এমন কথা তিনি বললে কেউ বিশ্বাস করতেন না। সবাই মনে করতো হয়তো তিনি লিচু গাছে কলম করে আম গাছের চারা রোপন করেছে। কিন্তু তা নয়।

আব্দুর রহমানের কথা শুনে এলাকার কয়েকজন মানুষ বাড়িতে গিয়ে দেখেন লিচু গাছে লিচু ফলের সাথে আম ঝুলছে।

এ বিষয়ে গাছের মালিক আব্দুর রহমান জানান, ৫ বছর আগে বাড়িতে লিচু গাছের চারাটি রোপন করি। এবার লিচু গাছে আশানুরুপ মুকুল আসে। গাছ পরিচর্চা করতে গিয়ে চোখে পড়ে লিচুর সাথে একই ডালে একটি আমও ফলেছে। পরে বিষয়টি ছড়িয়ে পড়ে।