সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

করোনার প্রভাব: পাবনায় ঋণের দায়ে কৃষকের আত্মহত্যা

নিউজ ডেস্ক১৯ মে ২০২১২ মিনিট পড়া
করোনার প্রভাব: পাবনায় ঋণের দায়ে কৃষকের আত্মহত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

করোনায় দিনমজুরির কাজ কমে যাওয়ায় এবং ঋণের দায়ে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক কৃষক আত্মহত্যা করেছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।

নিহত কৃষকের নাম আব্দুল মান্নান বাবু (৪৫)। তিনি উপজেলার পৌর সদরের ১নং ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে।

নিহত বাবুর স্বজনরা জানান, আব্দুল মান্নান ব্যক্তিজীবনে এক ছেলে ও এক মেয়েসন্তানের জনক। মেয়ের বিয়েও দিয়েছেন। নিজের কোনো জমি না থাকায় লিজ, বর্গাচাষ ও দিনমজুরির কাজ করতেন তিনি। করোনার কারণে বর্তমানে তার দিনমজুরির কাজ কমে গিয়েছিল। রোজগার কমে যাওয়ায় বিভিন্ন ব্যক্তি ও এনজিও থেকে নেওয়া ঋণ বৃদ্ধি পাওয়ায় বাবু মানসিকভাবে ভেঙে পড়েন।

বুধবার দুপুর ১২টার দিকে সবার অগোচরে নিজ ঘরে তিনি গ্যাসের ট্যাবলেট খান। এর পরে অসুস্থ হয়ে পড়লে তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা।

হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খরব পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ হাসপাতালে নিহতের সুরতহাল শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজমুস সাকিব বলেন, নিহত বাবুকে খুবই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালের পৌঁছানোর কিছু সময় পর তিনি মারা যান।

ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া নথির বিপরীতে সুরতহাল শেষে মরদেহ অধিকতর তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হচ্ছে।

যুগান্তর

ট্যাগ: