সিল্কসিটিনিউজ ডেস্ক:
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ব্যতিক্রমী সংসদ অধিবেশন আজ শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় শুরু হয়েছে। বাছাইকৃত এমপিদের নিয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় সংসদের সপ্তম অধিবেশন শুরু হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন ঘণ্টাখানেক চলার পর শেষ হবে। সম্ভব সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে এটি শুরু হয়।

এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে আবার সংসদ বসার বাধ্যবাধকতা সংবিধানে রয়েছে। সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। সেই হিসেবে ১৮ এপ্রিল সংসদের অধিবেশনটি বসলো।
সূত্র: জাগোনিউজ








