সদ্য প্রকাশিত
রাজশাহী

কবি টুটুলের দুটি বই এর মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক১৮ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
কবি টুটুলের দুটি বই এর মোড়ক উন্মোচন

বাঘা প্রতিনিধি;
মকলেছুর রহমান টুটুলের দুটি বই এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে এই দুটি বই এর মোড়ক উন্মোচন করা হয়।
রাজধানী ঢাকার কারিতাস সম্মেলন কক্ষে শনিবার বিকেলে এক সাহিত্য সম্মেলনে টুটুলের একটি কবিতা ও আরেকটি গল্পের বই এর মোড়ক উন্মোচন করা হয়।

 

সাবেক বিচারক মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজীর সভাপতিত্বে ও গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক খান আখতার হোসেনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন কবি সুবর্ণ কাজী, একুশে পদকপ্রাপ্ত কবি মুহাম্মদ নূরুল হুদা, কবি কানিজ বিল্লাহ, বিমল গুহ, সাহিত্যিক মঈনুদ্দীন কাজল।

 

উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার, সুরকার ও শিল্পী ওস্তাদ ডাক্তার নূরুজ্জামান মাইজ ভান্ডারী, অনলাইন ‘বাঘা নিউজ ডটকম’র প্রকাশক সেলিম আহম্মেদ ভান্ডারী, মুক্ত চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু তাহের ভান্ডারী, গাঙচিল ঢাকা জেলা সেক্রেটারি শেখ শফিকুল ইসলাম, গাঙচিল ঢাকা মহানগর সেক্রেটারি কবি শাহী সবুর প্রমুখ।
কবি মকলেছুর রহমান টুটুল রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামের আব্দুল আজিজের ছেলে এবং মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক।

স/অ