সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে

নিউজ ডেস্ক৪ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁ পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম পিপিএম বলেছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে দেশে জঙ্গিদের সকল তৎপরতা বন্ধ করা সম্ভব হয়েছে।

 

আগামিতে দেশ থেকে সবধরনের সন্ত্রাসী কর্মকান্ড ও জঙ্গিবাদের মুলোৎপাটন করা হবে। সাধারন মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টির সুযোগ আর কাউকে দেয়া হবে না।

 
রোববার বিকেলে ৪টায় উপজেলার কালীগ্রাম কাচারি মাঠে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার আরো বলেন, মাদকদ্রব্য বর্তমান সমাজ ব্যবস্থাকে ধংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে। পুলিশের একার পক্ষে এটি নির্মূল করা সম্ভব নয়। জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজ থেকে মাদকদ্রব্য নির্মূল করতে হবে।

 
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএনও সাইফুর রহমান খান বিশেষ অতিথি ছিলেন। কালীগ্রাম জাগরণী ক্লাবের সহযোগিতায় মান্দা থানা পুলিশ ও নুরুল্ল্যাবাদ ইউনিয়ন পুলিশিং কমিটি আয়োজিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রহানী সুলতান গামা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, আব্দুল আলিম,আনিছুর বহমান, বেলাল হোসেন খান, নওফেল আলী মন্ডল, মোস্তাফিজুর রহমান সুমন, ব্রজেন্দ্রনাথ,ইলিয়াস আলী, সাইদুর রহমান,অধ্যক্ষ ফজলুর রহমান, প্রধান শিক্ষক গোলাম সরোয়ার স্বপন, প্রভাষক আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম শাহ প্রমুখ।

 
পুলিশ সুপার মোজাম্মেল হক সমাবেশে যোগদানের পূর্বে কালীগ্রাম শাহ কৃষি ও তথ্য পাঠগার পরিদর্শনসহ স্থানীয় কৃষকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

স/শ