রাজশাহী

এসিল্যান্ডের নেতৃত্বে বাজার মনিটরিং, দুই ব্যবসায়ীকে জরিমানা

নিউজ ডেস্ক৮ মার্চ ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বিশেষ বাজার মনিটরিং অভিযান চালিয়েছে পুঠিয়া উপজেলা সহকারী (ভূমি) শিবু দাস।

আজ ০৮ মার্চ ২০২৬ তারিখে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।

​অভিযান চলাকালীন বাজারে মাংসের দাম বেশি রাখা এবং দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা, সঠিক মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে এই ধরনের নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে প্রশাসনের এই কঠোর অবস্থান বজায় থাকবে বলেও জানানো হয়।