জাতীয়

এলএনজি সরবরাহে বিঘ্ন, লোডশেডিংয়ের আশঙ্কা

নিউজ ডেস্ক২০ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটি নিউজ ডেস্ক :
শনিবার (২০ জানুয়ারি) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মহেশখালীস্থ LNG FSRU এর কারিগরি ত্রুটির কারণে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটছে। এর ফলে বর্তমানে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কিছুটা কম হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে অতি দ্রুত সমাধানে কাজ করছে মন্ত্রণালয়। এই পরিস্থিতিতে দেশের কিছু কিছু এলাকাতে খুবই স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।

সাময়িক সময়ের অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে বিবৃতিতে।

ট্যাগ: