সদ্য প্রকাশিত
চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মিথিলা নয়, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা ক্রিকেটের ভিত শক্ত করতে বিসিবির নতুন উদ্যোগ
খেলা

এবার আলাদা টেস্ট দল গঠনের উপলব্ধি

নিউজ ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
এবার আলাদা টেস্ট দল গঠনের উপলব্ধি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সীমিত ওভারের ক্রিকেট বাংলাদেশ দারুণ সাফল্য পাচ্ছে। গত প্রায় দুই বছরে বাংলাদেশের যতগুলো সাফল্য তাঁর বেশির ভাগ এসেছে ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে। টেস্টে সে তুলনায় সাফল্য খুবই কম। নিউজিল্যান্ড সফরের ব্যর্থতার পর ভারতে চলমান টেস্টে যে খুব ভালো কিছু করতে পারছে বাংলাদেশ তা কিন্তু নয়।

 

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ভালো করতে না পারার মূল কারণ হচ্ছে, দলে টেস্ট স্পেশালিস্ট খেলোয়াড় খুবই কম। দীর্ঘদিন পর হলেও বাংলাদেশের উপলব্ধি হয়েছে আলাদা একটি টেস্ট দল গঠনের।

 

ভবিষ্যতের কথা চিন্তা করে একটা আলাদা টেস্ট দল গঠনের কথা ভাবছেন বিসিবি সভাপতি নাজমুল হাসানও। শনিবার হায়দরবাদে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের টেস্ট স্পেশালিস্ট খেলোয়াড় নেই বললেই চলে। ভবিষ্যতের কথা ভাবতে হলে আমাদের চার-পাঁচজন টেস্ট স্পেশালিস্ট খেলোয়াড় তৈরি করতেই হবে। তা না হলে ভবিষ্যতে আমাদের সাফল্য পাওয়া কঠিন হয়ে যাবে।’

 

আসলেও তাই, টেস্টে বাংলাদেশের সাফল্য খুবই কম। ভরাতের বিপক্ষে চলমান এই টেস্টের আগে বাংলাদেশ ৯৭টি টেস্ট খেলেছে, তার মধ্যে জিতেছে মাত্র আটটি টেস্ট। ড্র করেছে ১৫টি এবং বাকি ৭৪টি টেস্টেই হেরেছে।

সূত্র: এনটিভি