সদ্য প্রকাশিত
খেলা

এই দিনেই ওয়াহ ভাইদের ইতিহাস

নিউজ ডেস্ক৫ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
এই দিনেই ওয়াহ ভাইদের ইতিহাস

সিল্কসিটিনিউজ ডেস্ক :

স্টিভ ওয়াহ ও মার্ক ওয়াহ।  ক্রিকেট বিশ্বে বেশ পরিচিত ভ্রাতৃদ্বয়। চার মিনিটের পার্থক্যে জন্ম নেওয়া যমজ এই দুই ভাই একসঙ্গে খেলেছেন দীর্ঘদিন।

২৬ বছর আগে আজকের এই দিনেই টেস্টে প্রথমবারের মতো একসঙ্গে খেলেছিলেন দুজন। ছেলেদের টেস্ট ক্রিকেটে যমজদের একসঙ্গে খেলার ঘটনা এটাই প্রথম।

১৯৯১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেটি ছিল অস্ট্রেলিয়ার সিরিজের তৃতীয় টেস্ট। মাঠটা ছিল আবার ক্যারিবীয় ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারার ঘরের মাঠ ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে। বৃষ্টিবিঘ্নিত ড্র হওয়া সেই টেস্টে এক ইনিংস করে ব্যাটিং পেয়ে মার্ক করেছিলেন ৬৪ (উইকেটও নিয়েছিলেন দুটি), স্টিভ করেছিলেন ২৬।

এর সাড়ে পাঁচ বছর আগে মেলবোর্নে বক্সিং ডে’তে টেস্ট অভিষেক হয়েছিল স্টিভের। ১৯৮৯ সালে অ্যাশেজে তিনি প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন ২৭তম ম্যাচে। ছোট ভাই মার্ক অবশ্য প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন অভিষেক টেস্টেই।

১৯৯১ সালের জানুয়ারিতে অ্যাডিলেডে অভিষেকে ইংল্যান্ডের বিপক্ষে মার্ক খেলেন ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস। এর দুই মাস পরই পোর্ট অব স্পেনে দুই ভাই একসঙ্গে খেলতে নামেন। দুই ভাই একসঙ্গে খেলেছেন ১০৫ টেস্টে। আর দুজনের সম্মিলিত আন্তর্জাতিক ইনিংস ৯৯৩।

সূত্র :রাইজিংবিডি