সদ্য প্রকাশিত
খেলা

উরুগুয়েকে উড়িয়ে দিল ব্রাজিল

নিউজ ডেস্ক২৪ মার্চ ২০১৭১ মিনিট পড়া
উরুগুয়েকে উড়িয়ে দিল ব্রাজিল

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বিশ্বকাপ বাছাইপর্বে সুয়ারেজবিহীন উরুগুয়েকে তাদের মাঠেই ৪-১ গোলে হারের লজ্জায় ডুবিয়েছে ব্রাজিল। ফর্মহীনতায় ভোগা পাওলিনহো হ্যাটট্রিক উদযাপন করে স্বরূপে ফেরেন। ২০১৮ বিশ্বকাপ মিশনে পয়েন্ট টেবিলে সেলেকাওদের শীর্ষস্থানটা আরও সুসংহত হলো।

 

নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি সুয়ারেজ। তার অনুপস্থিতিতে খেলা শুরুর ৯ মিনিটের মাথায় উরুগুয়েকে পেনাল্টি থেকে লিড এনে দেন এডিনসন ‍কাভানি। ১৯ মিনিটে নেইমারের পাসে ভিজিটরদের সমতায় ফেরান পাওলিনহো। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

 

ম্যাচের ৭৪ মিনিটে স্কোরশিটে নাম লেখান ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। ইনজুরি সময়ে সতীর্থদের উল্লাসের মধ্যমনি বনে যান হ্যাটট্রিক হিরো পাওলিনহো।

সূত্র: বাংলা নিউজ