সদ্য প্রকাশিত
হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড দেশে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ বেড়ে প্রায় ১২ শতাংশ সীমান্তে নজরদারিতে ড্রোন ও এআই ক্যামেরা যুক্ত করল বিজিবি বিজিএমইএ সভাপতি ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক

ইরানের মিসাইল হামলায় আরও এক ইসরায়েলি নিহত

নিউজ ডেস্ক২৮ মার্চ ২০২৬২ মিনিট পড়া
ইরানের মিসাইল হামলায় আরও এক ইসরায়েলি নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের মিসাইল হামলায় একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির অ্যাম্বুলেন্স সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডোম (এমডিএ)।

সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেছেন এমডিএর জরুরি চিকিৎসাকর্মীরা। একই ঘটনায় মধ্য ইসরায়েলের আরেকটি স্থানে দুইজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, এই হামলার পর এলাকায় জরুরি সেবা কার্যক্রম জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, পাল্টাপাল্টি হামলার ফলে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একদিকে আলোচনা ও কূটনীতির কথা বলছে অন্যদিকে তেহরানের বেসামরিক স্থাপনা ও অবকাঠামোর ওপর অব্যাহত হামলা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা ১০ দিনের জন্য স্থগিত রাখা হবে। তবে, ট্রাম্পের প্রতিশ্রুতির পরও ইরানের জ্বালানি অবকাঠামাতে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেন, আলোচনার আহ্বান জানিয়ে একই সঙ্গে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা চালানো অসহনীয়। শিল্প ও পারমাণবিক স্থাপনায় হামলার ফলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের প্রস্তাবে সাড়া দেওয়া হবে কিনা তা এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি ।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন