সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
বগুড়া

‘ইয়াবা দম্পতি’ গ্রেপ্তার, লুঙ্গির মোচড়ায় রেখে বিক্রি

নিউজ ডেস্ক৩ জুন ২০২৩১ মিনিট পড়া
‘ইয়াবা দম্পতি’ গ্রেপ্তার, লুঙ্গির মোচড়ায় রেখে বিক্রি

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে অভিনব কায়দায় রাখা ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলা সান্তাহার পৌর শহরের মালশন স্কুল পাড়ার মৃত রুস্তম আলীর ছেলে শফিকুল ইসলাম টুকু (৫৬) ও তার স্ত্রী শাহনাজ বেগম (৪০)। শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই দম্পতি নিজ বাড়ির মুলফটকের সামনে মাদক বিক্রির জন্য অপেক্ষা করছিল। শুক্রবার রাত সাড়ে ১০ টায় এমন সংবাদে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় একাধিক মাদক মামলার আসামি টুকু ও তার স্ত্রীকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশিকালে টুকুর লুঙ্গির ডান মোচড়ায় সাদা পলিথিনে মুড়ানো ৮৩ পিস ইয়াবা পাওয়া যায়। এরপর গ্রেপ্তার টুকু মাদক বিক্রির অভিনব কৌশল এবং তার স্ত্রীর মাদক কারবারের বিষয়টি পুলিশকে নিশ্চিত করেন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ রিদর্শক  রকিব হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। টুকুর বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।