সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

ইমরান খানের দলের ১০ এমপির জামিন মঞ্জুর

Silk City১৬ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
ইমরান খানের দলের ১০ এমপির জামিন মঞ্জুর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তানের একটি সন্ত্রাসবিরোধী আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের ১০ এমপির জামিন মঞ্জুর করেছেন। আজ সোমবার এই জামিন দেয়া হয়েছে।

ইসলামাবাদের উপকণ্ঠে একটি বড় সমাবেশে নেতৃত্ব দেওয়ার দুই দিন পর ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ওই ১০ সংসদ সদস্যসহ অন্তত ৩০ জনকে গত মঙ্গলবার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। তাদের ১০ জনকে ৩০ হাজার রুপির (১০০ ডলার) মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বেশকিছু অভিযোগে গত বছরের আগস্ট থেকে কারাগারে বন্দী। তিনি বলেছেন, তাকে ক্ষমতা থেকে দূরে রাখতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ আনা হয়েছে। এদিকে ইমরান খান বন্দী হওয়ার পর থেকে তাঁর দল পিটিআই ব্যাপক চাপের মুখে আছে।
ওই ১০ জনের বিরুদ্ধে ‘দ্য পিসফুল অ্যাসেম্বলি অ্যান্ড পাবলিক অর্ডার অ্যাক্ট ২০২৪’ নামের আইন ভাঙার অভিযোগ আনা হয়েছে। ওই সমাবেশের এক দিন আগেই এ আইন পাস করা হয়। আইনে সমাবেশের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন