নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ সদর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়া একটি ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩ ঘণ্টা বন্ধ হয়ে যায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী ট্রেন চলাচল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ছেড়ে যাওয়া ঈশ্বরদীগামী ট্রেনটি রাজশাহীর চব্বিশনগর স্টেশনে পৌঁছলে ইঞ্জিনে আগুন লাগে। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে শিডিউল বিপর্যয় ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ স্টেশনমাস্টার শহিদুল ইসলাম বলেন, ‘ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে। এতে যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে।’









