নিজস্ব প্রতিবেদক:
আলোর পথে ৪৩জন নারী-পুরুষ মাদক ব্যবসায়ী। ‘নিজে মাদক ব্যবসা করবো না, অন্যকেও করা থেকে বিরত রাখাবো’ এমন অঙ্গীকার করে নিয়ে সুপখে ফিরে আসেন তারা। রাজশাহী মহানগরীতে মাদক ব্যবসা পরিত্যাগ উদ্বুদ্ধকরণ সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে ওই মাদক ব্যবসায়ীরা মাদককে না বলেন।

আজ শনিবার বেলা ১১টার দিকে ২৪ নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিপিএম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (পশ্চিম) একএম নাহিদুল ইসলাম। বোয়লিয়া মডেল থানার আয়োজনে এ অনুষ্ঠানে সহাযোগিতা করেন, রাজশাহী সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী।
এ অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
স/আ










