সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

আমেরিকা ভিসি নীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই: স্বরাষ্ট্র মন্ত্রী

নিউজ ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০২৩১ মিনিট পড়া
আমেরিকা ভিসি নীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই: স্বরাষ্ট্র মন্ত্রী
নওগাঁ প্রতিনিধি:
আমেরিকা ভিসি নীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। তিনি বলেছেন- আমেরিকা আগে সবাইকে যেতে দিতো না। তারা হয়ত আরো পরীক্ষা করছে। কাকে যেতে দেওয়া হবে তা নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। আমার মনে হয় এটা তাদের নিজেস্ব বিষয়। আমাদের কার্যক্রম স্বাভাবিক ভাবেই চলছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় নওগাঁর  নিয়ামতপুর থানার নবনির্মিত শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র মন্ত্রী দুপুর ১টার দিকে হেলিকপ্টার যোগে শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন। এরপর নবনির্মিত শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ফলক উন্মোচন,বেলুন ফেস্টুন ও পায়রা উড়ানো হয়। পরে মন্ত্রী তদন্ত কেন্দ্র মিলনায়তনে পলাশ ও বকুল ফুলের চারা রোপন করেন।
এসময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা ও পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জেলা পুলিশের আয়োজনে এক সুধি সমাবেশে সভাপতিত্ব করেন- রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান। সেখানে যোগদেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।