সদ্য প্রকাশিত
রাজনীতি

আবরারের ‘খুনি’ ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবি আমানের

নিউজ ডেস্ক২৫ অক্টোবর ২০১৯১ মিনিট পড়া
আবরারের ‘খুনি’ ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবি আমানের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ) সাবেক ভিপি আমানউল্লাহ আমান। তিনি বলেছেন, ছাত্ররাজনীতি নয়, ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে হত্যা করে এই অবৈধ সরকার ছাত্ররাজনীতি বন্ধ করে দিতে চায়। আমাদের দাবি ছাত্ররাজনীতি বন্ধ নয়, ছাত্র রাজনীতিকে যারা কলুষিত করছে ছাত্রলীগের গুণ্ডা বাহিনীর নেতৃত্বে যে ছাত্রলীগ চলছে- সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, মানবাধিকার ভূলুণ্ঠিত করে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। এমনিভাবে ভোটবিহীন সরকার দেশ পরিচালনা করছে। এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। আমরা এই মানববন্ধন থেকে শপথ নেবো- গণতন্ত্রকে মুক্ত করবো, অন্যায়ভাবে কারাবন্দী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। জনগণের সরকার প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনে ইনশাল্লাহ জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।