সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

আদিবাসী-সাঁওতালদের হত্যা,নির্যাতনের প্রতিবাদে সাপাহারে মানববন্ধন

নিউজ ডেস্ক২০ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
আদিবাসী-সাঁওতালদের হত্যা,নির্যাতনের প্রতিবাদে সাপাহারে মানববন্ধন

সাপাহার প্রতিনিধি:
গোবিন্দগঞ্জ বগদা ফার্ম ও পাশের গ্রাম গুলো থেকে ভূমির প্রকৃত মালিক আদিবাসী-সাঁওতাল ও বাঙ্গালিদের পৈত্রিক ভূমি থেকে উচ্ছেদ, অগ্নি সংযোগ, লুন্ঠন, শিশু ও নারী নির্যাতন এবং হত্যার প্রতিবাদে নওগাঁর সাপাহারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

সাঁওতাল স্টুডেন্ট ইউনিয়ন (সাসু) এর উদ্যোগে রোববার বেলা সাড়ে ১১টায় সদরের জিরো পয়েন্টে প্রায় ঘন্টা কালব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য প্রদান করেন আদিবাসী নেতা বাসদের উপজেলা আহবায়ক কমরেড মঙ্গল কিস্কু, উপদেষ্টা ফিলিপ কিস্কু, সাঁওতাল স্টুডেন্ট ইউনিয়ন (সাসু) এর উপজেলা সভাপতি রিদয় মার্ডি, সহ-সভাপতি অঞ্জলী হাঁসদা, নারী বিষয়ক সম্পাদক সুমিত্রা মূর্মূ, সহকারী অর্থ সম্পাদক সেলিনা মার্ডি প্রমুখ।
স/শ