নিজস্ব প্রতিবেদন:
রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছী ইউনিয়নের দুর্লভপুর বাজারে গ্রাম আদালতের সেবা ও কার্যক্রম সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে একটি বিশেষ মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ভিডিও শো-তে গ্রাম আদালতের সুবিধা, বিচার প্রক্রিয়া ও কার্যকারিতা সহজভাবে তুলে ধরে নির্মিত একটি নাটক প্রদর্শন করা হয়।

সচেতনতামূলক এই প্রদর্শনী দেখতে স্থানীয় এলাকাবাসী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন।
আয়োজনে সর্বমোট ৩৫৪ জন দর্শক উপস্থিত ছিলেন, যার মধ্যে ২৭৯ জন পুরুষ এবং ৭৫ জন নারী। স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করেন।
সহজ নাট্য রূপান্তরের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম ফুটিয়ে তোলায় উপস্থিত দর্শকরা এর সেবা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পান।
মূলত গ্রাম আদালতের মাধ্যমে কীভাবে অল্প খরচে ও দ্রুত সময়ে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করা যায়, সে বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।









