সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

আদমদীঘিতে  নেশা ও যৌন উত্তেজক ঔষধ রাখার দায়ে দুই ফামের্সীর জরিমানা

নিউজ ডেস্ক২৫ সেপ্টেম্বর ২০২০১ মিনিট পড়া
আদমদীঘিতে  নেশা ও যৌন উত্তেজক ঔষধ রাখার দায়ে দুই ফামের্সীর জরিমানা

আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির পশ্চিমবাজারে দুটি ফার্মেসীতে নেশাজাতীয় ও যৌন উত্তেজক ঔষধ রাখা ও চালের দোকানে মূল্য তালিকা না টাঙ্গানোর অপরাধে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুবা হক অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সুত্র জানায়, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুবা হক বৃহস্পতিবার বিকেলে আদমদীঘি সদরের পশ্চিম বাজারে অবস্থিত ভাই ভাই ফার্মেসী ও সনি মেডিকেল ষ্টোরে অভিযান চালান। এসময় তাদের ফার্মেসীতে রাখা বেশ কিছু পরিমাণ নেশাজাতীয় ঔষধ ও যৌন উত্তেজক ট্যাবলেট পান। এসব অবৈধ ঔষধ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ফার্মেসীর মালিক লুৎফর রহমান বকুলের ৫ হাজার টাকা ও উজ্জল তালুকদারের ৫ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া তিনটি চাল বিক্রির দোকানে মূল্য তালিকা না থাকায় তাদের এক হাজার টাকা জরিমানা করা হয়।