সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

আদমদীঘিতে চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০২০১ মিনিট পড়া
আদমদীঘিতে চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল কুদ্দুস (৫৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। কুদ্দুস উপজেলার ছাতিয়ানগ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। শুক্রবার সকালে আসামী কুদ্দুসকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, ২০০৭ সালে নওগাঁ সদর থানায় দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলায় আব্দুল কুদ্দুস চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। তিনি দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আক্কেলপুর উপজেলার তিলকপুরের আব্দুল্লাহপুর গ্রাম থেকে অভিযান চালিয়ে থানার এএসআই শিবলু রহমান সঙ্গিয় ফোর্সসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামী কুদ্দুসকে গ্রেপ্তার করেন।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, শুক্রবার সকালে আসামী কুদ্দুসকে আদালতে প্রেরণ করা হয়েছে।