সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

আদমদীঘিতে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আঞ্চলিক কর্মীসভা

নিউজ ডেস্ক২৮ নভেম্বর ২০২০১ মিনিট পড়া
আদমদীঘিতে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আঞ্চলিক কর্মীসভা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও বাংলাদেশ কৃষক ফোরামের আঞ্চলিক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার ছাতিয়ানগ্রামের নিমাইদীঘিতে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আদমদীঘি উপজেলা শাখার আহবায়ক আব্দুল হাকিম।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ কৃষক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কমরেড মো: লিয়াকত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতিয়ানগ্রাম ইউনিয়ন কৃষক ফোরামের আহবায়ক আকরাম হোসেন, নকুর আলী, আব্দুল মতিন, মো: আতোয়ার প্রমূখ।

সভায় প্রধান অতিথি বলেন, কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াই জোরদার ও বৈষম্যহীন চেতনার মানুষ গড়ে তুলতে হবে। এজন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

স/রি