সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

আত্রাইয়ে হিল্লা বিয়ের দাবিতে এক দম্পত্তিকে একঘরে

নিউজ ডেস্ক১৫ সেপ্টেম্বর ২০১৭২ মিনিট পড়া
আত্রাইয়ে হিল্লা বিয়ের দাবিতে এক দম্পত্তিকে একঘরে

নাজমুল হক নাহিদ, আত্রাই:

আত্রাই উপজেলার নৈদিঘী গ্রামের এক দম্পতিকে প্রায় এক মাস যাবৎ সামাজিকভাবে একঘরে করে রাখা হয়েছে। ফলে ওই দম্পত্তির জীবন যাপন দুর্বিসহ হয়ে পড়েছে।

নৈদিঘী গ্রামের আকবর হোসেনের ছেলে মিঠু মিঞা (৪০) জানান, গত বেশ কিছু দিন পূর্বে তার স্ত্রী ছালমা খাতুনের (৩৩) সাথে মনোমালিন্য হওয়ায় সমোঝতার ভিত্তিতে বিয়ে বিচ্ছেদ হয়। বিয়ে বিচ্ছেদের পর নিজেদের ভুল বুঝাবুঝি বুঝতে পেরে স্থানীয় কাজির (বিবাহ রেজিষ্টার) মাধ্যমে আমরা আবারও বিয়ে বন্ধনে আবদ্ধ হই। এর পর থেকে আমরা ঘরসংসার করতে থাকি। এরই এক পর্যায় গত প্রায় এক দেড় মাস পূর্বে গ্রামের মাতব্বররা বৈঠক করে আমার স্ত্রীকে হিল্লা বিয়ে দিতে বলেন। আমি তাদের কথামত স্ত্রীকে হিল্লা বিয়ে না দিয়ে দ্বিতীয়বার বিয়ে করার অপরাধে আমাকে একঘরে করার ঘোষণা দেন। তাদের ঘোষণার পর থেকে গ্রামের লোকজন আমাকে ও আমার পরিবারকে সামাজিকভাবে বয়কট করে রাখে। ফলে আমার জীবন যাপন দুর্বিসহ হয়ে পড়েছে।

একঘরে করে রাখার অভিযোগ অস্বীকার করে নৈদিঘী গ্রামের মাতব্বর রাফিকুল ইসলাম ও শহিদুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা বলেন, মিঠু মিয়াকে একঘরে করার বিষয়টি সঠিক নয় এবং তার স্ত্রীকে আমরা হিল্লা বিয়ে দেয়ার কথাও বলিনি।

এ ব্যাপারে স্থানীয় ব্র্যাকের আইন সহায়তা কর্মসূচীর সংগঠক শ্যামলী আক্তার বলেন, মিঠু মিয়াকে একঘরে করার অভিযোগ আমার কাছেও এসেছে। আমি আইন অনুযায়ী তাকে সহযোগিতা করার চেষ্টা করছি।

স/অ