আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে ব্র্যাক ওয়াশ কর্মসূচির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন সামগ্রী ক্রয়ের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার মুক্তিযোদ্ধা কার্যালয়ের পাশে অবস্থিত হামিদ সেনেটারি চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আত্রাই ব্র্যাক ওয়াশ কর্মসূচির মাঠ সংগঠক মো. মঞ্জুরে মাওলার সঞ্চালনায় সিংসাড়া গ্রাম ওয়াশ কর্মসূচির সদস্য সচিব মোছা. রেহেনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহসানগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মো. আক্কাস আলী। বিশেষ অতিথি হিসাবে ছিলেন ব্র্যাক আত্রাই শাখা ম্যানেজার মো. আনোয়ার হোসেন, শাখা হিসাব ব্যবস্থাপক মোকলেছুর রহমান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ সংগঠক রেজাউল করিম সিদ্দিকী, মো. আব্দুল করিম প্রমূখ।

অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান উপস্থিত থেকে ৩০টি অতিদরিদ্র পরিবারকে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন সামগ্রী ক্রয় করার জন্য ৬শ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত প্রদান করেন।
স/বি










