সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

আত্রাইয়ে ভুটভুটি উল্টে যুবক নিহত

নিউজ ডেস্ক৩ জুলাই ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে ভুটভুটি উল্টে যুবক নিহত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে রইচ উদ্দিন শাহ্ (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সমাসপাড়া রোডের শ্রীধরগুড়নই নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

এ দুর্ঘটনায় নিহত হলেন, মৃত রইচ উদ্দিন উপজেলার সদুপুর গ্রামের মোঃ ফয়েজ উদ্দিন শাহ্ ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রইচ উদ্দিন আজ সকালে উপজেলার সমাসপাড়া হাটে যাওয়ার উদ্দেশ্যে মাল বোঝায় ভুটভুটিতে চরে এবং যাওয়ার এক পর্যায়ে শ্রীধরগুড়নই নামক স্থানে ভুটভুটির এক চাকা গর্তে পড়লে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং রইচ উদ্দিন ভুটভটির নিচে চাপা পড়ে।

সঙ্গে সঙ্গে এলাকাবাসি তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সাথে সাথে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

 

 

স/আ