আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর বাজার এলাকা থেকে শ্রী দ্বিপনারায়ন শাহ্ দিপু মেম্বার (৭৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ভবানীপুর গ্রামের বসন্ত শাহ এর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাড়ির পার্শ্বে জাম গাছের ডালের সাথে স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ সকাল ৮টার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এবিষয়ে আত্রাই থানা তদন্ত অফিসার ইনচার্জ (ওসি) বদরদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

স/আ










