আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলা ভূমি অফিসে গ্রীলের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবক পার্শ্ববর্তী রাণীনগর উপজেলার আতাইকুলা দক্ষিন পাড়া গ্রামের মোঃ আমিনুর রহমানের পুত্র ও আত্রাই ভান্ডারী ওয়েলডিংয়ের হেড মিস্ত্রী মোঃ ফাইন ওরফে ফাইম আলী (২২)।
এ বিষয়ে আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরোদজ্জা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ফাইম বুধবার সন্ধ্যার দিকে উপজেলা ভূমি অফিসের একটি দরজার ওয়েল্ডিং কাজ করার জন্য ভূমি অফিস সংলগ্ন মেইন তারের সাথে বিদ্যুতের সংযোগ দিতে গেলে সে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে যায়।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স/শ











