সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

আত্রাইয়ে বন্যার্তদের মাঝে ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে বন্যার্তদের মাঝে ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণ

আত্রাই প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে বন্যার্ত বানভাসী মানুষের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ফ্রি-চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দিন ব্যাপী উপজেলার ১নং শাহাগোলা ইউনিয়নের রসুলপুর, জাতোপাড়াসহ আশপাশের গ্রামের বানভাসী মানুদের এ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

এ সময় শত শত নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ এ সেবা গ্রহণ করেন।

বন্যা দুর্গত মানুষের মাঝে ফ্রি চিকিৎসা ও বিনামুল্যে ঔষধ বিতরণ কালে উপস্থিত ছিলেন, ডাঃ অভিষেক কুন্ডু, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন, স্থানীয় মেম্বার মোঃ মোসলেম উদ্দিনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

বন্যার্তদের মাঝে ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরণকালে অ্যাডভোকেট ওমর ফারুক সুমন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনা বন্যার্তদের মাঝে আওয়ামীলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। এছাড়াও এই বন্যা কবলিত এলাকায় আমার জন্ম। বন্যার্ত মানুষের যে কি কষ্ট তা নিজ চোখে না দেখলে বুঝা যাবে না। দেশনেত্রীর আদেশ এবং বানভাসী মানুষের কথা চিন্তা করে আমি বন্যার শুরু থেকেই বানভাসীদের পাশে আছি ও থাকবো।

তিনি দেশের সকল বিত্তবান মানুষদের বানভাসীদের পাশে এগিয়ে আসার আহবান জানান।

স/অ