আত্রাই প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে বন্যার্তদের মাঝে আত্রাই থানা বিএনপির উদ্যোগে গতকাল শনিবার সকালে উপজেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকার পাঁচ শতাধিক বন্যার্ত দুঃস্থ ও ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী শুকনো খাবার হিসেবে চাল, ডাল, চিনি, লাচ্ছা, সেমাই বিতরণ করা হয়েছে।
ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু, আত্রাই থানা বিএনপির আহবায়ক এসএম রেজাউল ইসলাম রেজু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, তছলিম উদ্দিন, আব্দুল হাকিম, আব্দুল মান্নান সরদার, এমদাদুল হক পিন্টু, মোঃ আব্দুল করিম, এ কে আজাদ পারভেজ।
এসময় আরো উপস্থিত ছিলেন, থানা যুবদলের সভাপতি একরামুল বারী রঞ্জু, সাধারণ সম্পাদক পারভেজ ইকবাল, আত্রাই থানা যুব নেতা নাসির উদ্দিন চঞ্চল, আশরাফুল ইসলাম লিটন, এ্যাডভোকেট জাকারিয়া, এ্যাড. মিনহাজ, থানা ছাত্রদলের আহবায়ক রায়হান কবির রতন, থানা ছাত্র নেতা নসিব প্রমুখ।

স/আ










