সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

আত্রাইয়ে বন্যার্তদের গ্রামীণ ব্যাংকের স্বাস্থ্য সেবা প্রদান

নিউজ ডেস্ক২৫ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে বন্যার্তদের গ্রামীণ ব্যাংকের স্বাস্থ্য সেবা প্রদান

আত্রাই প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে গ্রামীন ব্যাংক আহসানগঞ্জ শাখার উদ্যোগে দিন ব্যাপী বন্যা কবলিত অসহায় মানুষদের স্বাস্থ্য সেবা সহায়তা হিসেবে বিনা মূল্য চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

গ্রামীন ব্যাংক আত্রাই উপজেলার আহসানগঞ্জ শাখা ম্যানেজার চন্দন ঘোষ জানান, বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকির কারণে স্বাস্থ্য ক্যাম্প করার উদ্যোগ নেয়া হয়েছে। ক্যাম্পে ফ্রি ঔষধ, খাওয়ার স্যালাইনসহ মোট ২৪৫ জনকে ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে।

কর্মসূচীর উদ্বোধন করেন নওগাঁ জোনাল গ্রামীন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ গোলাম মোহান্মদ। গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ কল্যান এর যৌথ আয়োজনে ডাক্তার মিরাজুল ইসলামের নেতৃত্ব একটি টিম স্বাস্থ্য সেবা প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক পাঁচুপর শাখা ম্যানেজার মোঃ তুহিন উল হক, আত্রাই প্রেসক্লাবের প্রচার সম্পাদক নাজমুল হক নাহিদ, উপজেলা স্বাস্থ্য সহকারী মফিজুর রহমান প্রমুখ।

স/অ