আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে ইয়াম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার হেঙ্গলকান্দী গ্রামে বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে ওই শিশুর মৃত্যু হয়। নিহত ইয়াম উপজেলার হেঙ্গলকান্দী গ্রামের মোঃ মিন্টুর ছেলে।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ বদরদ্দোজা নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, নিহত ইয়াম আজ সকালে বাড়ির উঠানে সবার অজান্তে নৌকায় চরে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে নৌকা থেকে পড়ে যায়।

পরে বাড়ির লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশে বন্যার পানিতে শিশু ইয়ামকে তারা দেখতে পায়। তারা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথে ইয়ামের মৃত্যু হয়।
স/বি










