আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে আগামী ২০ নভেম্বও অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৩৭০৫ জন শিক্ষার্থী অংম গ্রহণ করবে বলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।
এদের মধ্যে প্রাথমিক সমাপনীতে ৩৪৭৫ জন ও ইবতেদায়ীতে ২৩০ জন সর্ব মোট ৩৭০৫ জন শিক্ষার্থী অংশ নেবে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাফিয়া আক্তার অপু জানান, আত্রাই উপজেলায় ৮টি ইউনিয়নে মোট ৮টি কেন্দ্রে এই সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতি মধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এছাড়া প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হবে আগামী ২০ নভেম্বর রবিবার আর শেষ হবে ২৭ নভেম্বর রোজ রবিবার। প্রতিদিন সকাল ১১টা থেকে ১.৩০ পর্যন্ত পরীক্ষা চলবে।
স/আ










