সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

আত্রাইয়ে প্রতিপক্ষের হামলায় মৎস্য ব্যবসায়ী আহত

নিউজ ডেস্ক২৪ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
আত্রাইয়ে প্রতিপক্ষের হামলায় মৎস্য ব্যবসায়ী আহত

আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে প্রতিপক্ষের হামলায় আজাদ সরদার (৩৫) নামের এক মৎস্য ব্যবসায়ীকে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার সকালে ৭টার দিকে উপজেলার শাহাগোলা মাছ বাজারে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আজাদ সরদার প্রতিদিনের ন্যায় মাছ বিক্রয়ের জন্য শাহাগোলা রেলওয়ে স্টেশন মাছ বাজারে গেলে পূর্ব শত্রুতার জের ধরে শাহাগোলা গ্রামের মৃত কাশেম আলীর ছেলে আবু বক্কর (৩৬) ও তার ভাই আবু জাহেদ (৩৩) আজাদ সরদারের উপর হামলা চালায়। এ সময় আজাদ সরদার গুরুত্বর আহত হয় এবং তার চিৎকার শুনে বাজারের লোকজন আহত আজাদ সরদারকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসালয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে স্থানীয় লোকজনের ভয়ে তারা এলাকা থেকে পালিয়ে যায়।

 

এ বিষয়ে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, আজাদ সরদার বৃহস্পতিবার সকালে মাছ বিক্রয়ের জন্য বাজারে নিয়ে এলে আবু বক্কর ও তার ভাই আবু জাহেদ তার উপর অতর্কিত হামলা চালায় এবং তাকে গুরুত্বর আহত করে। আমরা তাকে স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে যায়।

 

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরোদ্দজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজাদ সরদার এ ঘটনায় দুই জনের উপর অভিযোগ দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স/শ