সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

আত্রাইয়ে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

নিউজ ডেস্ক১৮ সেপ্টেম্বর ২০১৭২ মিনিট পড়া
আত্রাইয়ে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

আত্রাই প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তি মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সন্ধ্যা ৭ টার দিকে তিনি মারা যান।

আত্রাই থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মনিয়ারী ইউনিয়নের কচুয়া গ্রামের ইসমাইল খাঁন ওরফে ইসোখাঁর সাথে তার প্রতিবেশী ও শরিকান কাইমুদ্দীন খাঁনের জমাজমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন থেকে চলে আসছিল। এরই জের ধরে গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাইমুদ্দিন খাঁনের লোকজন ইসমাইল খাঁন ওরফে ইসোখাঁ (৬০) ও তার পরিবারের উপর হামলা চালায়। এ হামলায় ইসোখাঁ গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ১২ সেপ্টেম্বর সোখাঁর ছেলে আব্দুল কুদ্দুস খাঁন বাদি হয়ে ৭ থেকে ৮ জনকে আসামী করে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ইসমাইল খাঁন ওরফে ইসোখাঁ গত রোববার সন্ধ্যা ৭ টার দিকে মারা যান।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা আত্রাই থানার এসআই সূতসোম সরকার বলেন, আগের মামলাটি এখন হত্যা মামলা হিসেবে অন্তর্ভূক্ত করা হবে। এ ঘটনার পর থেকে আসামীরা গা ঢাকা দিয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

স/অ