আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ পুলিশের (এএসআই) সশস্ত্র মোঃ রহমত আলী (৩৮) নামে এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে তার নিজ বাড়ির পাশে নদীর ধারে একটি আম গাছের ডালের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রহমত আলী উপজেলার তারানগর গ্রামের আলহাজ্ব গয়ের আলীর ছেলে। তিনি খুলনা মেট্রপলিটন পুলিশে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবেগের বসত হয়ে গত মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে সবার অজান্তে বাড়ির পাশে নদীর ধারে একটি আম গাছের ডালের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা বলেন, আত্মহত্যার খবর পেয়ে বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পেরণ করা হয়েছে। তবে প্রাথমিক ভা্বে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছে।
বাকিটা ময়না তদন্তের রির্পোর্টে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
স/অ










