রাজশাহীর খবর

আত্রাইয়ে নবনির্বাচিত মেম্বারদের শপথ গ্রহণ

নিউজ ডেস্ক২৪ জুলাই ২০১৬১ মিনিট পড়া

আত্রাইপ্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে নব নির্বাচিত মেম্বার ও  সংরক্ষিত মহিলা মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমান শপথ বাক্য পাঠ করান।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, স্থানীয় ইউপি চেয়ারম্যান আফসার আলী প্রাং প্রমুখ।

এ সময় ৮টি ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বার ৯জন এবং পুরুষ মেম্বার ৭১জন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স/শ