সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

আত্রাইয়ে জেএমবির তালিকাভুক্ত সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক১ জুলাই ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে জেএমবির তালিকাভুক্ত সদস্য গ্রেফতার

আত্রাই প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)‘র  তালিকাভুক্ত এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার জামগ্রাম এলাকায় রেলওয়ে স্টেশন  থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত জেএমবি সদস্য হলেন, উপজেলার জামগ্রাম গ্রামের সাহাদ আলীর ছেলে শহিদুল (৪৫) ইসলাম। তিনি বাংলা ভাইয়ের উন্নতম সহযোগী ও (জেএমবি) তালিকাভুক্ত সদস্যকে বলে জানান পুলিশ।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা জানান, ২০০৪ সালে জেএমবির উত্থান হয় এলাকায়। সে সময় বাংলা ভাই সর্বহারা নিধন নামে অবৈধ্য হত্যাযজ্ঞ মারপিট , লুটতরাজ, ভাংচুরে মেতে উঠেন। এ সমস্ত কর্মকান্ডে শহিদুল ইসলাম সক্রিয় অংশ গ্রহন করেন। দীর্ঘদিন ধরে শহিদুল ইসলাম পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার বিকালে তাকে গ্রেফতার করা। তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির ২টি মামলা রয়েছে বলেও জানান।

স/অ