সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

আত্রাইয়ে জাইকার প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

নিউজ ডেস্ক২৯ জুলাই ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে জাইকার প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

আত্রাই প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে আউট সোর্সিংয়ের মাধ্যমে যুবক যুবতীদের আ্ত্মকর্মসংস্থানে সক্ষমতা বৃদ্ধি শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অাজ শনিবার উপজেলার পাইলট বালিকা বিদ্যালয়ের শেখ রাসেল কম্পিউটার ল্যাবে এ সমাপনি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান।

বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান একরামুলবারী রঞ্জু, উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি ফরিদুল আলম পিন্টু, উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলিটেটর (ইউডিএফ) শোভন কুমার সাহা, প্রশিক্ষক কামরুল হাসান চঞ্চল, প্রশিক্ষণার্থী সোহরাব হোসেন, রওশন আরা পারভিন শিলা প্রমুখ।

উল্লেখ্য জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এবং উপজেলা সমাজসেবা অফিসের বাস্তবায়নে ৭ দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ২৭ জন যুবক যুবতী এ প্রশিক্ষণ গ্রহন করে।

স/অ